সর্বশেষ সংবাদ :

নাটোরে অপারেশন ডেভিল হান্টকে কেন্দ্র করে চেকপোস্ট

নাটোর প্রতিনিধি: নাটোরে অপারেশন ডেভিল হান্টকে কেন্দ্র করে চেকপোস্ট বসিয়ে ব্যাপক তল্লাশি চালিয়েছে যৌথবাহিনী। বুধবার রাতে শহরের মাদ্রাসা মোড় এলাকায় এই তল্লাসী কার্যক্রম চালায় তারা। এসময় বিভিন্ন যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করে যৌথবাহিনীর সদস্যরা। এছাড়াও গাড়ির ভেতর অবৈধ কোনও কিছু আছে কিনা সেটাও তল্লাশি করে তারা।
নাটোর সেনাবাহিনী ক্যাম্প সুত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্টকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে নিয়মিত তল্লাসী কার্যক্রম পরিচালনা করছে যৌথবাহিনী। এছাড়া বিগত তিন মাস ধরে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের সমন্বয়ে ব্যাপক টহল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে, যার ফলশ্রুতিতে এলাকার আইন-শৃঙ্খলা ব্যাপকভাবে উন্নত হয়েছে। এই সমন্বিত কার্যক্রমের আওতায় নিয়মিত টহল ও চেকপোস্ট স্থাপন করে ট্রাফিক লঙ্ঘনের দায়ে প্রায় দেড়কোটি টাকা জরিমানা আদায় এবং দেড় হাজারেরও বেশী মামলা দেয়া হয়েছে, যা রাজশাহী বিভাগের মধ্যে সর্বোচ্চ পরিসংখ্যান।
এই উদ্যোগে নানা প্রকার অপরাধ, ট্রাফিক লঙ্ঘন এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হয়েছে। জনগণের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিতে যৌথবাহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।


প্রকাশিত: February 28, 2025 | সময়: 7:31 am | সুমন শেখ

আরও খবর