, , ।
স্টাফ রিপোর্টার: জাতীয় স্থানীয় সরকার দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। রাজশাহী জেলা প্রশাসকের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে ১০টায় রাজশাহী প্রসাশকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালী উদ্বোধন করেন প্রধান অতিথি রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক (যুগ্মসচিব) পারফেজ রায়হান।
র্যালীটি জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করে পুনরায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। বিশেষ অতিথি উপ-পরিচালক স্থানীয় সরকার রাজশাহী জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাজশাহী টুকটুক তালুকদার, জেলা প্রশাসক (সার্বিক) মহিনুল হাসান, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসান। এ সময় মুক্তিযোদ্ধাগণ, বৈষম্যবিরোধী ছাত্র সহ অন্যান্য সরকারি দপ্তরে কর্মকর্তা ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
পবা: পবা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস ও জাতীয় শহীদ সেনা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। আলোচনা সভার শুরুতে শহীদ সেনা সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করেন এক মিটার নিরবতা পালন করা হয়েছে। এর আগে, জাতীয় স্থানীয় সরকার দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সরকার বিভাগের জনপ্রতিনিধিবৃন্দ।
আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন অফিসার এমএমএন জহুরুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার মো. মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওয়ালী উল্লাহ মোল্লাহ, জনস্বাস্থ্য প্রকৌশলী শাহিনুল হক, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলী, পৌর স্বাস্থ্য কর্মকর্তা ওয়ালিউর আলম প্রমুখ।
হড়গ্রাম ইউনিয়ন: পবার হড়গ্রাম ইউনিয়নের উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসব অসুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ইউপির চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য দুলাল হাসান, এরসাদ আলী, শাহজাহান আলী, সিরাজুল ইসলাম, জাকির হোসেন, মুনজুর রহমান, সাজেদা বেগম, আতেরা খাতুন, রূপালী পারভীন, ইউপির হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ইসমাইল হোসেন রাসিব প্রমুখ।
লালপুর: নাটোরের লালপুরে স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে উপজেলা চত্ত্বর থেকে শোভাযাত্রা ও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মেহেদি হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সাজেদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মহাদেবপুর: উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামানের নেতৃত্বে শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে মিলিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে এবং কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো. মাহবুব হাসান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খুরশীদুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: ইব্রাহিম খান, সাংবাদিক লিয়াকত আলী বাবলু, ইসলামী আন্দোলন মহাদেবপুর শাখার সাধারণ সম্পাদক মুক্তি মো: মাআরিফুল ইসলাম, জামায়াতি ইসলামী বাংলাদেশ মহাদেবপুর উপজেলার শাখার আমির মো: আব্দুল আজিজ সুমন প্রমুখ।
রাণীনগর: এদিন সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, এলজিইডি’র প্রকৌশলী ইসমাইল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফি ফয়সাল তালুকদার প্রমুখ।
গোমস্তাপুর: দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার। বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ অফিসার ডা ওয়াসিম আকরাম, অফিসার উপজেলা শিক্ষা অফিসার ইছাহাক আলী, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, সিনিয়ার ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত আমিরুল ইসলাম ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট আলাউদ্দিন, পৌরসভার লাইসেন্স পরিদর্শক আব্দুল মুকিত আপেল প্রমুখ।
আদমদীঘি: উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও সান্তাহার পৌরসভার ভিন্ন আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, সান্তাহার পৌরসভার প্রকৌশলী আবু রায়হান মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল, মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ, জনস্বাস্থ্য প্রকৌশলী সুলতান মাহমুদ, ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, আনোয়ার হোসেন হিটলু, ইউপি সদস্য আনোয়ার হোসেন জীবন প্রমুখ।