সর্বশেষ সংবাদ :

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির চড়ুইভাতি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: নানা আয়োজনের মধ্য দিয়ে চড়ুইভাতি উদযাপন করেছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ)। রবিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এই আয়োজনে আরসিআরইউ’র প্রাক্তন সদস্য, বর্তমান কার্যনির্বাহী এবং সহযোগী সদস্যরা অংশ নেন। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি আরসিআরইউ পরিবারের একটি মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী ও উপাধ্যক্ষ অধ্যাপক আবু মোঃ ইউনুছ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন আরসিআরইউ’র শিক্ষক উপদেষ্টা ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
সংগঠনটির প্রাক্তন ও বর্তমান নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাবেক সভাপতি শেখ রহমত উল্লাহ এবং প্রাক্তন সদস্য পলি রাণী প্রামাণিক। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক সুজন হোসেন, সাংগঠনিক সম্পাদক জুল ইকরাম ফেরদৌস ইবতিদা, দপ্তর সম্পাদক মোঃ শাহাদাত ইসলাম, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আল সাকিব, তথ্য ও প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য ফারহানা ইয়াসমিন ছন্দা, ফারজানা ইসলাম মিতুসহ অন্যান্য সদস্য ও সহযোগী সদস্যরা এতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।


প্রকাশিত: January 26, 2026 | সময়: 4:55 am | সুমন শেখ

আরও খবর