, , ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে আবজারণ নেছা চৌধুরী (এএনসি) উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণদের বরন করে নেয়া হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আব্দুল হামিদ।
বিশেষ অতিথি ছিলেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান। বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক, আশাদুজ্জামান, সহকারী শিক্ষক আনসারুজামান ও ফারুক হোসেন, সাবেক শিক্ষক, বিসারত আলী, সাদিকুল ইসলাম, আব্দুল করিম, সাবেক ওয়ার্ড সদস্য আব্দুল রশিদসহ আরও উপস্থিত ছিলেন, উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীদের অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া, বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন সানজিদ ইসলাম ও রুমন আহমেদ। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।