সর্বশেষ সংবাদ :

বিয়ের বাস উল্টে ৯ জন আহত

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে বিয়ের বাস উল্টে ৯ জন আহত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা বিআরডিবি অফিসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

তথ্য সংগ্রহে জানা যায়, বাগমারা উপজেলার মচমইল গ্রামের জগদিশ চন্দ্রের ছেলে কনক কুমারের বিয়েতে জয়পুরহাট যাচ্ছিলেন। চলন্ত বাসটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। ৯ জন আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকি আহতরা বদলগাছী স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত বরযাত্রী আকাশ বলেন, “বাসটি স্বাভাবিকভাবেই যাচ্ছিল হঠাৎ চলন্ত অবস্থায় ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। আমরা সবাই দ্রুত বের হই এবং স্থানীয়দের সহযোগিতায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে সেবা গ্রহণ করি। যাত্রীরা আহত হলেও বর মাইক্রোবাসে থাকায় নিরাপদ রয়েছেন।”

রানা হামিদ /শামি


প্রকাশিত: November 25, 2025 | সময়: 2:45 pm | Daily Sunshine