সর্বশেষ সংবাদ :

রাবিতে আন্তর্জাতিক শিক্ষার্থী সম্মেলন ও গবেষণা প্রদর্শনী শুরু

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক শিক্ষার্থী সম্মেলন ও গবেষণা প্রদর্শনী শনিবার শুরু হয়েছে।
এদিন সকাল ১০টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এই সম্মেলনের উদ্বোধন করেন রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। উদ্বোধন অনুষ্ঠানে অতিথিবৃন্দের মধ্যে ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. খাদেমুল ইসলাম মোল্যা, রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, অস্ট্রেলিয়ার উলনগং বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞানের শিক্ষক ড. আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। উদ্বোধনের পর অনুষ্ঠিত হয় রিসার্চ ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট শীর্ষক বক্তৃতা ও পোস্টার উপস্থাপনা এবং উন্মুক্ত আলোচনা। কর্মসূচির দ্বিতীয় দিনে রয়েছে বক্তৃতা, পোস্টার উপস্থাপন এবং প্লিনারি সেশন।


প্রকাশিত: February 23, 2025 | সময়: 6:14 am | সুমন শেখ

আরও খবর