সর্বশেষ সংবাদ :

বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেধাবী ছাত্রীর লেখাপড়ার খরচ দিলেন চারঘাটের ইউএনও

মিজানুর রহমান,চারঘাট:
মানবতার উজ্জল দৃষ্টান্ত দেখিয়ে প্রশংসায় ভাসছেন রাজশাহীর চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। মঙ্গলবার এক অসহায় মেধাবী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রীর লেখাপড়ার খরচ দিতে হাত বাড়িয়ে দিয়ে তিনি চারঘাটে এখন মানবতার অগ্রদুত হিসেবে পরিচিতি লাভ করেছেন। ইতপুর্বেও তিনি এমন কয়েকজন অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তিনি সর্ব মহলে ব্যাপক আলোচনায় আসেন। তার এই মানবতায় চারঘাটের অনেক অসহায় মানুষ স্বচ্চলতায় এখন পরিবার নিয়ে ভালোই আছেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,চরম আর্থিক সংকটের কারনে চারঘাট উপজেলার মেরামতপুর গ্রামের হতদরিদ্র জনৈক দিন মজুর বাবার মেধাবী শিক্ষার্থীর লেখা পড়া প্রায় বন্ধের দিকে। এমন সংবাদ জানতে পেরে মানবতার অগ্রদুত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ওই ছাত্রীকে ডেকে তার হাতে নগদ টাকা তুলে দেন। পরিবারের এক মাত্র উপার্জনক্ষম ব্যাক্তির মেধাবী ছাত্রীর অর্থনৈতিক কারনে লেখাপড়া বন্ধ হওয়ার খবর শুনে ছাত্রীর পাশে দাড়ানোর এমন নজীর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। নেটা দুনিয়ায় ইউএনও এমন মানবতায় চারঘাটে সর্ব মহলে ব্যাপক প্রশংসায় ভাসছেন্ ইউএনও জান্নাতুল ফেরদৌস।

উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, ইউএনও জান্নাতুল ফেরধৌসের এমন মানবতার কাজ এটাই প্রথম না। তিনি এমন খবর কানে শুনলেই হাজির হোন এসব অসহায় মানুষের বাড়ী। আর্থিক ভাবে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে কখনও ভ্যান গাড়ী, কখনও রিক্সা, কখনও বই সামগ্রী দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এমন মানবতার হাত যেন ধারাবাহিক ভাবে অব্যাহত থাকে এমন প্রার্থনা করছেন সাহায্য পাওয়া পরিবারগুলো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, আমি মুলত অসহায়দের পাশে থাকতে চাই। কোন গরীব, অসহায় মানুষের বাচ্চারা যেন টাকার অভাবে লেখা পড়া বন্ধ না হয় সেজন্য আমি চেষ্টা করি। আমি সব সময় মানুষের সেবা করে যেতে চাই।

মিজানুর রহমান/শামি


প্রকাশিত: March 10, 2026 | সময়: 4:47 pm | Daily Sunshine