, , ।
স্টাফ রিপোর্টার :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনসিসি ফোরাম রাজশাহী শহরের বিভিন্ন স্থানে পথশিশু ও স্বল্প আয়ের মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি আয়োজন করেছে। এই উদ্যোগের লক্ষ্য ছিল ভাষা আন্দোলনের গুরুত্ব এবং মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানানো, পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
বিএনসিসি ফোরামের সদস্যরা জুম্মার নামাজের পর গোরহাঙ্গা গোরস্থান মসজিদ, নিউমার্কেট এলাকা, গনক পাড়া, সাহেব বাজার বড় মসজিদ এবং সোনাদীঘির মোড় মসজিদ প্রাঙ্গনে গিয়ে প্রায় ২০০ জন পথশিশু, দিনমজুর ও অভাবী মানুষের মাঝে খাবার বিতরণ করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের কর্মসূচি ভবিষ্যতেও নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে সমাজের প্রতি দায়িত্বশীলতা এবং মানবিক মূল্যবোধের প্রতি অনুপ্রেরণা সৃষ্টি হয়।
উল্লেখ্য, ২১শে ফেব্রুয়ারী বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন, যেখানে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য অনেকেই শহীদ হন। এই দিনটি উপলক্ষে প্রতিবছর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার মধ্যে জনসেবা মূলক কর্মসূচি যেমন খাবার বিতরণও গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে।
সানশাইন/শামি