সর্বশেষ সংবাদ :

উপপরিচালকের হুজুরিপাড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন

স্টাফ রিপোর্টার: পবা উপজেলার হুজুরিপাড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকিউল ইসলাম। মঙ্গলবার তিনি এই পরিষদ পরিদর্শন করেন।
এসময় তাঁর সাথে ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ হাসান। উপস্থিত ছিলেন হুজুরিপাড়া ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম, ইউপির সদস্য ইসাহাক আলী, আশরাফুল ইসলাম, লোমান আলী, মগরেব আলী, মজিবর রহমান, নারী সদস্য লাভলী বেগম, মেরিনা বেগম, মৌসুমী বেগমসহ ইউনিয়ন পরিষদ সচিব ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। পরিদর্শক কর্মকর্তাবৃন্দ ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।


প্রকাশিত: January 29, 2025 | সময়: 7:49 am | সুমন শেখ