বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবির বাগজানা ইউনিয়নের ঘোড়াপা মাঠে সেচ পা¤েপর পানিতে আলুর ক্ষেত নষ্টের অভিযোগ করেন ভুক্তভোগী চাষী। মঙ্গলবার দুপুরে প্রতিকারের আশায় উপজেলা নিবার্হী অফিসারের নিকট অভিযোগ করেন ভুক্তভোগী আলু চাষী।
অভিযোগে জানা যায়, উপজেলার ঘোড়াপা গ্রামের আশরাফ আলীর ছেলে লাবু মন্ডল ১০ কাটা জমিতে আলু চাষ করেন। একই এলাকার মাহমুদ মন্ডলের ছেলে আবু হুরাইয়া বিদ্যুতের সেচ পা¤েপর পানি আলুর জমিতে প্রবেশ করে আলু নষ্ট হয়েছে মর্মে অভিযোগ করেন। বাধা দিতে গেলে বাপ-ছেলে মিলে আমাকে মারধর করে এবং প্রাণ নাসশর হুমকি দেয় বলেন লাবু।
তিনি আরো বলেন, পূর্বশত্রুতার জেরে তারা হিংসামুলক ভাবে পানি ছেড়ে দিয়ে আমার আলুগুলো নষ্ট করেছে। এ বিষয়ে মাহমুদ মন্ডল বলেন, আমার জমিতে পানি দিতে গিয়ে আইল চুয়ে তার জমিতে যেতে পারে, তারপরেও তার জমির পানি ছেঁচে দিয়েছি।
পাঁচবিবি উপজেলা নিবার্হী অফিসার বেলায়েত হোসেন বলেন, বিষয়টি সমাধানে উপজেলা কৃষি অফিসার ও থানা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে বলেছি।