সর্বশেষ সংবাদ :

লাকসামে তাজুল ইসলামের অপ*রা*ধমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর প্রতি*বাদ

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার লাকসাম থানার ২নং দক্ষিণ মুদাফফরগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা তাজুল ইসলাম ওরফে হাড়গা-এর বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, তিনি দীর্ঘ ১০ বছর ধরে ক্ষমতার দাপটে এলাকায় নৈরাজ্য সৃষ্টি করে আসছেন এবং নিরীহ মানুষকে নানা ভাবে হয়রানি করছেন।

 

 

এই বিষয়ে স্থানীয়রা বলেন, তাজুল ইসলামের অত্যাচারে একটি নিরীহ পরিবার সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। শুধু তাই নয়, তার মোদি দোকানের আড়ালে অবৈধ কর্মকাণ্ড ও যৌন নির্যাতনের অভিযোগও উঠেছে। এতে বেশ কয়েকটি পরিবার ভুক্তভোগী হয়েছে বলে জানা গেছে।

 

স্থানীয়রা আরো বলেন, তাজুল ইসলাম সমাজে ছদ্মবেশে আধিপত্য বিস্তার করে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তার এসব অনৈতিক কাজকে কিছু ব্যক্তি মদত দিচ্ছেন বলেও জানা গেছে, যার ফলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

 

ভুক্তভোগী এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তাজুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা চান, এই তাজুল ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের অন্যায় আর না ঘটে।

 

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

সানশাইন/রাজ


প্রকাশিত: February 18, 2025 | সময়: 6:15 pm | Daily Sunshine