সর্বশেষ সংবাদ :

বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ভোকেশনাল শিক্ষার ভূমিকা : রাজশাহীতে আলোচনা সভা ২২ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার: ভোকেশনাল শিক্ষক সমিতি, বাংলাদেশ (রাজশাহী জেলা শাখা)-এর উদ্যোগে আগামী ২২ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় “বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ভোকেশনাল শিক্ষার ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভা সফল ও সার্থক করতে রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়ে একটি পূর্ব প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে ২২ ফেব্রুয়ারি আলোচনা সভায় রাজশাহী মহানগর ও জেলার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সব শিক্ষক ও কর্মচারীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন আলোচনা ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নাজমুল হক ও সদস্য সচিব দেলোয়ার হোসেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক (ভোক.) প্রকৌশলী জাকারিয়া আব্বাসী। বাংলাদেশ পলিটেকনিক ইন্সটিটিউট অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত পূর্ব প্রস্তুতি মূলক আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহানগর টেক অ্যান্ড বি এম ইনিস্টিটিউট এর শিক্ষক আহমেদ শরীফ পাভেল, আইডিয়াল ভোকেশনাল স্কুলের শিক্ষক দেলোয়ার হোসেন, খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুজ্জামান রাশিদী, লোকনাথ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোস্তাফিজুর রহমান, তানোর টি বি এম কলেজের শিক্ষক আব্দুল রাজ্জাক রাজা ও নওহাটা বিজ্ঞান ও প্রযুক্তি ভোকেশনাল বিদ্যালয়ের শিক্ষক জহুরুল ইসলাম।


প্রকাশিত: February 17, 2025 | সময়: 8:00 am | সুমন শেখ