, , ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারায় ২১ শে ফেব্রুয়ারী শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ’২৫ উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মাহবুবুল ইসলাম।
২১ শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ’২৫ সুষ্ঠু ও সুন্দর ভাবে পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় মতামত তুলে ধরেন, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, মুিক্তযেদ্ধা সামছুল ইসলাম, আব্দুল জব্বার, আব্দুস সামাদ, আব্দুস সালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, পল্লী বিদ্যুতের ডিজিএম, বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোহিনা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা সালেক উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, মৎস কর্মকর্তা আকতারুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল মালেক, উপজেলা জামায়াতের আমির কামরুজ্জামান হারুন, ভবানীগঞ্জ পৌর সেক্রেটারী আশিকুর রহমান প্রমূখ। এসময় অন্যান্য প্রতিনিধি উপস্থিত ছিলেন।
আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি দুইদিন শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২৫ উপলক্ষ্যে নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে।