, , ।
স্টাফ রিপোর্টার, পুঠিয়া:
রাজশাহীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের বানেশ্বর উচ্চ বিদ্যালয়ের হল রুমে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বানেশ্বর ইউনিয়ন শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ডা. আবু সুফিয়ান সুমনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী জেলা শাখার বিশেষ উপদেষ্টা মোহাম্মদ নুরুজ্জামান লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা মো. মুনজুর রহমান এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পুঠিয়া উপজেলার সভাপতি মাওলানা মো. আমিনুল ইসলাম ডালিম।
এছাড়াও সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বানেশ্বর ইউনিয়ন শাখার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সানশাইন/মেহেদী /রাজন