, , ।
লিয়াকত আলী বাবলু: মহাদেবপুরে শিশুদের মাধ্যমে শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে ।
জানা গেছে , এই ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে মহাদেবপুর উপজেলা পরিষদ চত্বরে এই শিশু পার্কের উদ্বোধন করা হয়। মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিসুজ্জামানেন জ্যেষ্ঠ কন্যা সারা আরিফ এবং পুত্র আবরার আরিফ ফিতা কেটে এই পার্কের উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি কমিশনার ভূমি রিফাত আরা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা কে এম জামান, আনসার ভিডিপি অফিসার ইব্রাহিম খান, একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) ফরিদুল ইসলাম, আইসিটি অফিসার শাহিনআরা রুমি, নির্বাচন অফিসার আল মামুন, মহাদেবপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলি বাবলু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সাখাওয়াত হোসেন প্রমুখ।
সবশেষে উপজেলা কোর্ট মসজিদের ইমাম হাফেজ মোঃ জাহিদুর রহমান দোয়া পরিচালনা করেন।
উল্লেখ্য যে, ২০২৪ সালের ২০ জুন তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহাগ এই পার্কের ভিত্তি স্থাপন করেছিলেন।