সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা পিয়াল নিহত

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিপ্লব আহম্মেদ পিয়াল (৩১) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। নিহত পিয়াল জয়পুরহাট শহরের ইসলাম নগর মহল্লার মোহাম্মদ বাচ্চু মিয়ার ছেলে এবং জয়পুরহাট শহর শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে বুধবার দুপুরে একদল দুর্বৃত্ত পিয়ালকে বাড়ি থেকে ডেকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে জয়পুরহাটের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য তার মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক বিক্রিতে বাধা দেওয়ার ঘটনার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় মামলা দায়ের করার কথা জানানো হয়েছে। মামলার পর বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি (ওসি)।


প্রকাশিত: May 29, 2025 | সময়: 4:07 am | সুমন শেখ