গোমস্তাপুরে মাদক ব্যবসায়ীকে ধাওয়া দিয়ে ফেনসিডিল পেলো এলাকাবাসী

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের ডাইং পাড়ায় এলাকাবাসীর ধাওয়ায় মাদক ব্যবসায়ীর ফেলে যাওয়া ৫৩ বোতল ফেনসিডিল জব্দ করেছে র‌্যাব। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায় ওই গ্রামের মৃত নওসাদ আলীর ছেলে আব্দুল মালেক তার দুই ছেলে রবিন ও রাজুকে নিয়ে দীর্ঘদিন যাবত পারিবারিক ভাবে মাদক ব্যবসা করে আসছিল। এ নিয়ে সম্প্রতি এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুললে আসাদূল ও তরিকুল নামে দুই যুবককে মারধর করে তারা। এ ঘটনায় স্থানীয় থানায় একটি অভিযোগ করে মারধরের শিকার যুবকরা।
এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় রহনপুর ইউনিয়নের ডাইংপাড়ায় সে মাদক বহন করার সময় এলাকাবাসী তাকে ধাওয়া দিলে সে ৫৩ বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় র‌্যাব -৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা ওই ফেনসিডিলগুলো জব্দ করে।
এ বিষয়ে র‌্যাব -৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদ জানান জব্দকৃত ফেনসিডিল গুলো থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫ | সময়: ৭:৫৬ পূর্বাহ্ণ | সুমন শেখ