, , ।
স্পোর্টস রিপোর্টার: প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ৮ উইকেটে জয় পেয়েছে রাজশাহী ইসলামী শিক্ষা গবেষণা কেন্দ্র মডেল স্কুল। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে টস জয়ী শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল ব্যাট করতে নেমে ১৭.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৬৩ রান সংগ্রহ করে।
দলের পক্ষে লাবিন সর্বোচ্চ ১৩ রান করেন। বিপক্ষ দলের পক্ষে নুর ১৫ রানে ৩টি, আরিয়ান ২৯ রানে ৫টি ও নিয়ামুল ৭ রানে ২টি উইকেট নেন।
জবাবে রাজশাহী ইসলামী শিক্ষা গবেষণা কেন্দ্র মডেল স্কুল ব্যাট করতে নেমে ১৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে দিপ্ত সর্বোচ্চ অপরাজিত ৪৮ রান করে। বিপক্ষ দলের পক্ষে আসিস ১৬ রানে ১টি উইকেট নেন।