, , ।
জয়পুরহাট প্রতিনিধি: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটেÑ ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ভবন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মতিয়ার রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
এতে দেশ ও জাতির উন্নয়নে যুব সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে যুব উন্নয়নের অপ্রাতিষ্ঠানিক ও উদ্যোক্তা ট্রেডে ৯০ প্রশিক্ষনার্থীকে সনদপত্র প্রদান করা হয়।