, , ।
নুরুজ্জামান,বাঘা:
রাজশাহীর বাঘায় কর্মরত থেকে পদোন্নতি পাওয়ায় (অতিরিক্ত) জেলা প্রশাসক হিসেবে কর্মস্থল পরিবর্তন করতে চলেছেন পুরাতন নির্বাহী অফিসার তরিকুল ইসলাম। তাঁকে বিদায় সংবর্ধনা দিয়েছে বাঘা প্রেসকাব-সহ বিভিন্ন সংগঠন। একই সাথে বরণ করে নিয়েছেন নতুন যোগদাতকৃত নির্বাহী অফিসার শাম্মী আক্তারকে। তবে বিদায় লগ্নে বাঘাবাসীর প্রতি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করে গেছেন পুরাতন নির্বাহী অফিসার তরিকুল ইসলাম ।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মাদ ইব্রাহীম কর্তৃক স্বারিত একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে বাঘা উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলামকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে চাঁপাই নবয়াবগঞ্জে বদলির আদেশ জারি করা হয়। তরিকুল ইসলাম ২০২৩ সালের ১৩ ডিসেম্বর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করে ছিলেন।
এদিকে এই বিদায় উপলক্ষে (৩০ অক্টোবর) বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক মো: তরিকুল ইসলামকে বাঘা উপজেলা পরিষদের হলরুমে ফুল ও ক্রেষ্ট দিয়ে তাঁকে বিদায় সংবর্ধনা জানান বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন-সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।
এ সময় তরিকুল ইসলাম উপস্থিত সকলের কাছে দোয়া চেয়ে বলেন, এ বিদায় চির বিদায় নয়, এটি ক্ষনিকের জন্য প্রস্থান। আমি অনেক জায়গায় চাকরি করেছি। তবে বদলি জনিত কারনে বিদায় নেয়ার প্রাক্কালে কোন উপজেলার মানুষ আমাকে আরো কিছুদিন স্ব-স্থানে রাখার জন্য মানববন্ধন করেনি। যেটা বাঘাবাসির কাছে পেয়েছি। তিনি আরো বলেন, আমি যেখানেই থাকি বাঘাবাসির জন্য আমার দুয়ার খোলা থাকবে। কারণ বাঘা উপজেলার মানুষ অত্যান্ত শান্তি প্রিয় ও ভাল মনের অধিকারী। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো।
সূত্রে জানা গেছে, এই বিদায় ও বরণ অনুষ্ঠানে অংশ গ্রহন করেছেন উপজেলা অফিসার্স কাব, বাঘা উপজেলা বিএনপি, উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, উপজেলা ভুমি অফিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আনছার ভিডিপি অফিস, উপজেলা ক্রীড়া সংস্থা ও স্কাউট সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নেতৃবৃন্দ।
এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাঘা উপজেলার নবাগত নির্বাহী অফিসার শাম্মী আক্তার, সহকারী কমিশনার (ভুমি) মোসা: সাবিহা সুলতানা ডলি, বাঘা উপজেলা বিএনপির আহকায়ক ফকরুল হাসান(বাবুল) সাবেক উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, শিক্ষা অফিসার আ.ফ.ম হাসান , বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিব মিঞা প্রমুখ।
এর আগে নবাগত (অতিরিক্ত) জেলা প্রশাসক ও বাঘায় কর্মরত পুরাতন নির্বাহী অফিসার তরিকুল ইসলামকে বিদায় এবং নতুন নির্বাহী অফিসার শাম্মী আক্তারকে ফুলে-ফুলে সিক্ত করার মাধ্যমে তাঁকে বরণ করে নিয়েছেন বাঘা প্রেস ক্লাবের সকল সাংবাদিক বৃন্দ।