সর্বশেষ সংবাদ :

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আ*গু*ন ও প্রশিক্ষণ কেন্দ্র ভাংচুর

স্টাফ রিপোর্টার, বাঘা:

রাজশাহীর চারঘাট-বাঘা থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের তৃতীয় তলা বাড়িতে আ*গু*ন এবং গার্মেন্টস শ্রমিকদের প্রশিক্ষণ কেন্দ্র ভাং*চুর করেছে বিক্ষুব্ধ জনতা।

 

আজ (৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার আড়ানীর বাড়িতে আ*গু*ন ও ছাতারী এলাকায় অবস্থিত একটি প্রশিক্ষণ কেন্দ্রে এই ভাং*চু*রের ঘটনা ঘটে। আওয়ামী সরকারের পতনের পর থেকে শাহরিয়ার আলম আত্মগোপনে আছেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাঘা উপজেলা সদর ও চারঘাটের দিক থেকে শতাধিক মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতা বাড়িটির সামনে যান। এরপর কয়েকটি হাত-বোমার বি*স্ফো*রণ ঘটানো হয়। পরে বাড়িটিতে আ*গু*ন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তার পূর্ব মুহুর্তে বিক্ষুব্ধ জনতা সেখান থেকে সটকে পড়েন।

 

শাহরিয়ার আলম ২০০৮ সালের নির্বাচনে প্রথম রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের এমপি নির্বাচিত হন। এরপর আরও তিনবার এ আসনের এমপি হন। মাঝখানের দুই মেয়াদে তিনি আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

 

গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের দিন রাজশাহীর প্রায় সব এমপি ও মেয়রের বাড়িতে হা*ম*লা, ভাঙচুর ও লুটপাট হয়। তবে শাহরিয়ার আলমের বাড়িটি একেবারেই অক্ষত ছিল। সর্বশেষ বৃহস্পতিবার এ বাড়িটিও জালিয়ে দেওয়া হলো।

 

স্থানীয় লোকজন জানান, এই বাড়িটিতে আ*গু*ন লাগার অনেক পরে ফায়ার সার্ভিসের লোকবল এসে আ*গু*ন নিয়ন্ত্রণ করেন। ততক্ষণে বাড়ির আসবাব পত্র-সহ পুরো বাড়ি পুড়ে ম্যাচাকার হয়ে যায়।

 

এদিকে উক্ত ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাঘার ছাতারী এলাকায় আবস্থতি শাহরিয়ার আলমের গার্মেন্টস শ্রমিকদের প্রশিক্ষণ কেন্দ্রটি ভাং*চুর করেন। উভয় ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ প্রত্যক্ষদর্শীরা।

সানশাইন/রাজ


প্রকাশিত: February 6, 2025 | সময়: 4:52 pm | Daily Sunshine