, , ।
আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় আহসান উল্লাহ মেমোরিয়াল মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ও পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার, শুটকি গাছা কেডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুর রহমান বিপ্লব প্রমুখ। পরে প্রধান অতিথি বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার হাতে তুলে দেন।