বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার,বাঘা :
২০১৮ সালের ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে দলীয় মনোনয়ন পাওয়ার তালিকায় ছিলেন বাঘার কৃতিসন্তান ও বিশিষ্ট শিল্পপতি নুরুজ্জামান খান মানিক।
তিনি ব্যবসায়ীক কারনে ঢাকায় অবস্থান করলেও প্রায়স: এলাকায় এসে দলীয় নেতা-কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত করে থাকেন। সর্বশেষ সোমবার (৩ ফেব্রুয়ারী)বাঘার তেঁথুলিয়ায় দলীয় কার্যালয়ে নিজ দলীয় নেতা-কর্মীদের সাথে তিনি মতবিনিময় সভা করেছেন।
মানিকনখান বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা বিএনপির সদস্য এবং বর্তমান আহবায়ক কমিটির সদস্য ও সাবেক বাঘা উপজেলা বিএনপির সভাপতি। তিনি গত সরকার আমলে রাজনৈতিক ভাবে সক্রিয় হওয়ার কারনে দীর্ঘ দিন কারাবাসে ছিলেন।
তাঁর লক্ষ্য মানব সেবা। তিনি এমন উদ্দেশ্য নিয়ে সব সময় নিজ এলাকার মানুষ ও দলীয় নেতা-কর্মীদের পাশে থাকেন।
সোমবার বাদ মাগরিব তেঁথুলিয়া দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মত বিনিময় সভায় নুরুজ্জামান খান মানিক বলেন, গত ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর এখন নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। তারুণ্যের অহংকার তারেক রহমানের দিক নির্দেশনায় আমি জনকল্যাণমুখী কাজে নিজেকে নিয়োজিত রেখেছি। এ অঞ্চলে বিএনপির আরো অনেক নেতা রয়েছেন। যারা দলীয় মনোনয়ন চাইবেন। আমিও তার মধ্যে রয়েছি। তবে কেন্দ্র থেকে দলীয় সিদ্ধানে যাকেই মনোনয়ন দিবেন,আমি সেটি মেনে নিয়ে ভোটের মাঠে থাকবো।
তিনি আরো বলেন, এবার বিএনপি সোচ্ছার রয়েছে। যে কোন অন্যায়-অবিচার দূর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং দেশ ও জনকল্যাণে প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এর আদর্শে প্রতিফলিত প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষে্য একটি নির্দলীয় ও নিরপেক্ষ নির্বাচন করার প্রচেষ্টা থাকবে।
এ সময় উপস্থিত উপস্থিত ছিলেন বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাদশা আলম, সাংগঠনিক সম্পাদক শাহিন আলম,ইউপি সদস্য আব্দুর রহমান ও বিএনপি নেতা সাবাজ আলী সহ আরো অনেকে।
এর আগে তিনি আড়ানী ইউনিয়ন ও আড়ানী পৌর এলাকায় বেশ কিছু সরস্বতী পুজা মন্ডপ পরিদর্শন করেন।
সানশাইন/নুরুজ্জামান/শামি