গোমস্তাপুরে হুইসেল ব্লোয়ার অন্তর্ভুক্তকরণ সভা

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যুবদের নিয়ে হুইসেল ব্লোয়ার অন্তর্ভুক্তকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা এগারোটায় উপজেলা বিআরডিবি ভবন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা আস্থা প্রকল্পের আয়োজনে ও ডেমক্রেসিওয়াসের বাস্তবায়নে অনুষ্ঠিত অন্তুর্ভুক্তকরণ সভায় বক্তব্য দেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা পারভেজ, পল¬ী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, আস্থা প্রকল্পের সিনিয়র সমন্বয়ক রেজাউল করিম, ফিল্ড অফিসার আরিফা খাতুন, ডাসকো ফাউন্ডেশনের প্রতিনিধি হাবিবুল বাশার, সাংবাদিক আল-মামুন বিশ্বাস, শহীদুল ইসলাম ও শাহরিয়ার শাহাদাৎসহ অন্যরা।
সভায় বক্তারা মাদকদ্রব্য, বাল্যবিবাহ, সহিংসতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অনিয়ম, দুর্নীতি, সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে যুবদের হুইসেল বে¬ায়ার হিসেবে কাজ করতে হবে। এছাড়া সামাজিক শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সহ বিভিন্ন কাজে এগিয়ে যেতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের দায়িত্বের বিষয়গুলো তুলে ধরেন অতিথরা।


প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৪ | সময়: ৫:৩৫ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর