বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে ইউনিয়ন পর্যায়ে বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানী- নেসকোর গ্রাহকের ইচ্ছার বিরুদ্ধে প্রিপেইড মিটার সংযোগ প্রদানের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা নাগরিক অধিকার রক্ষা আন্দোলন। শনিবার সকাল ১০ টায় জয়পুরহাট জেলা শহরের জিরো পয়েন্ট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে আয়োজিত অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা নাগরিক অধিকার রক্ষা আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক নজরুল ইসলাম, সদস্য সচিব জালাল হোসেন, সদস্য নাজমুল হোসেন, তারেক হাসান সাগর, আবির হোসেন, একলাস আলী, দেলোয়ার হোসেন, আব্দুল বারিক প্রমুখ।
বক্তারা জয়পুরহাটে অবিলম্বে ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রবর্তিত এ প্রকল্প বাতিল সহ প্রিপেইড মিটার সংযোগ বন্ধ করে নাগরিক সুবিধা নিশ্চিত করার দাবি জানান। দাবি মানা না হলে সকল গ্রাহকদের সাথে নিয়ে বিদ্যুৎ সরবরাহ কোম্পানী নেসকোর অফিস ঘেরাও করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।