, , ।
স্টাফ রিপোর্টার বাঘা ও পুঠিয়া: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজশাহীর বাঘা ও পুঠিয়ায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার এসব দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি।
বাঘায় দেশবাসীর কাছে দোয়া চেয়ে এবার অঝরে কাঁদলেন রাজশাহী-৬ চারঘাট-বাঘা থেকে ধানের শীষ মনোনীত প্রার্থী ও অনুষ্ঠানের প্রধান অথিথি আবু সাঈদ চাঁদ। তার কান্না দেখে কর্মীরাও কেঁদেছেন। প্রধান অতিথির চাওয়া, দেশের এই কান্তিলগ্নে আল্লাহপাক তাদের প্রিয় নেত্রীকে চলমান ঝুঁকি থেকে বেঁচে ওঠার তওফিক দান করুণ।
বাদ আসর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেসবপুর স্কুল মাঠে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের ভাবনায় ‘তারুণ্যের সমাবেশ শীর্ষক’ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন রাজশাহী জেলা ছাত্র দল। এ অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন জেলা ছাত্রদলের আহবায়ক শামিম সরকার। প্রধান অতিথি ও ধানের শীষের কাণ্ডারি আবু সাঈদ চাঁদ বলেন, আমাদের এখন একটি চাওয়া দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সৃষ্টি কর্তার কাছে দোয়া পার্থনা। কারণ আমরা যদি দলীয় প্রধানকে হারায় তাহলে দলের অনেক বড় ক্ষতি হবে। যা আমাদের জন্য অপুরনীয়।
আবু সাঈদ চাঁদ অঝোরে কাঁদতে কাঁদতে বলেন, বিগত সরকার আমলে আমি একাধিক মামলায় হাজতবাস ও নির্যাতনের শিকার হয়েছি। একটানা ১৬ মাস হাজতবাস করেছি। এই সময় কালে আমি আমার গর্বধারিনী মা’ এবং প্রিয়তমা স্ত্রীকে হারিয়েছি। এই হারানোটাকে আমি আমার ভাগ্যের সাথে মেনে নিয়েছি। কিন্ত দেশনেত্রী খালেদা জিয়াকে হারাতে হবে এটা আমি মেনে নিতে পরছি না।
অবু সাঈদ চাঁদ রাজশাহী জেলা বিএনপির আববায়ক ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য। তিনি বক্তব্যে আরো বলেন, আমরা এমন একজন মানুষের জন্য দোয়া করছি, যিনি সত্যে ও ন্যায়ের পক্ষে অবিচল, তিনি মানুষের কাছে যে ওয়াদা করেন, সেই ওয়াদা কখনোই ভঙ্গ করেন না। আজ সারাদেশ কাঁদছে, মাদ্রাসার এতিম শিশুরাও তার জন্য দোয়া করছে। হে আল্লাহ আমি জানি আপনি শিশুদের দোয়া নিঃসন্দেহে কবুল করবেন। হে মাবুদ আমরা হাজার-হাজার মানুষ আপনার কাছে পার্থনা জানাচ্ছি, আপনি আমাদের নেত্রীকে রক্ষা করুণ, তাঁর হায়াত বৃদ্ধি করুন। দোয়া মাহফিলের এক পর্যায়ে আবেগে ভেঙে অশ্রুসজল হয়ে পড়েন আবু সাঈদ চাঁদ।
দোয়া মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন ও চারঘাট উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল।
এ সময় ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ও মানবধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার শামসুজ্জোহা, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, বাঘা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোকলেসুর রহমান মুকুল, সুরুজ জ্জামান সুরুজ, জিয়া পরিষদের সদস্য বাবুল ইসলাম, সাবেক পৌর বিএনপির সভাপতি আমজাদ হোসেন, বাঘার যুবদল নেতা সালে আহাম্মে, বিএনপি নেতা আব্দুল লতিফ, যুবদল নেতা শফিকুল ইসলাম শফি, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির নেতা মোকুল হোসেন, যুবদল নেতা তানভীর ফাইসাল তুর্য, উপজেলা বিএনপি নেত্রী শাপলা খাতুন প্রমুখ।
এ ছাড়াও আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দুটি পৌর সভা ও সাতটি ইউনিয়নের সকল পদ ধারী নেতৃবৃন্দ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবশেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়।
এছাড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত এবং তারেক রহমানের জন্যও বিশেষ দোয়া করেন মওলানা সাজেদুর রহমান।
অন্যদিকে বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পুঠিয়ায়। রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের উদ্যোগে পুঠিয়া নির্বাচনী কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুঠিয়ার ২৫টি মাদরাসার ৩৭২ জন শিশু হাফেজ অংশ নেন এবং তারা সম্মিলিতভাবে ১০০ বার কোরআন খতম করেন। পরে দেশনেত্রীর রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
এ সময় অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সুস্থতা কামনায় নিষ্পাপ শিশু হাফেজদের দিয়ে এই মহতী উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের মানুষ তাঁর জন্য দোয়া করছেন, যা প্রমাণ করে তিনি এখনও কোটি মানুষের হৃদয়ের নেত্রী।’ দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণও কামনা করা হয়।