সর্বশেষ সংবাদ :

এসিল্যান্ডের বাসা লক্ষ্য করে গুলি : নিয়ামতপুরে ঘটনাস্থল পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার, নিয়ামতপুর: নওগাঁর নিয়ামতপুরে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) রেজাউল করিমের বাসা লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ৩০ জানুয়ারি রাতের দিকে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল ও শুক্রবার সকালে নওগাঁ জেলা পুলিশ সুপার সাফিউল সারোয়ার বিপিএম।
এসময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান, থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, ডিবি পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা।
এ ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের বাসার সামনে কড়া নিরাপত্তা প্রদান করা হয়েছে।
নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের বাসা লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। গুলি বাসার জানালার গ্লাস ভেদ করে রুমের ভেতরে প্রবেশ করে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ ঘটনায় থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। এ ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যরা কাজ করছে।


প্রকাশিত: February 1, 2025 | সময়: 8:50 am | সুমন শেখ