, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে নেসকোর সাব-স্টেশন অ্যাটেনডেন্ট (এ) পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোট ৮ হাজার ৬৩৮ জন আবেদনকারীর মধ্যে ৪ হাজার ৬৭০ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষা সকাল দশটায় শুরু হয়ে নির্ধারিত সময়ে শেষ হয়। পরীক্ষা কেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে রুয়েট প্রশাসন নেসকো ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।
পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম জানান, কঠোর নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। মোট আবেদনকারীদের মধ্যে ৫৪ দশমিক ০৬ শতাংশ পরীক্ষায় অংশগ্রহণ করেন বলে তিনি উল্লেখ করেন।
পরীক্ষা শুরুর পর রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক পিডিবি ও নেসকোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, সদস্য সচিব আরিফ আহম্মদ চৌধুরী, ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, পিডিবির যুগ্ম সচিব ও সদস্য (প্রশাসন) মো. আমিনুল হক, নেসকোর ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান, উপসচিব (বিদ্যুৎ বিভাগ) ফারজানা খানম, নির্বাহী পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ উন্নয়ন) আবু হায়াত মো. রহমতুল্লাহ, নির্বাহী পরিচালক (অপারেশন) মো. মোখলেসুর রহমান, নির্বাহী পরিচালক (প্রকৌশল) ড. সুশান্ত কুমার সাহা, সহ-ব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ উন্নয়ন) মো. রফিকুল ইসলাম, প্রধান প্রকৌশলী (প্রকৌশল) মো. জাকির হোসেন, প্রধান প্রকৌশলী (ক্রয়) শিরিন ইয়াসমিন, প্রধান প্রকৌশলী (পি অ্যান্ড ডি) মো. আশরাফুল ইসলাম এবং প্রধান প্রকৌশলী (অপারেশন) মো. জিয়াউর রহমান।