সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে রিফ্রেশার কোর্সের সমাপনী ও সনদ বিতরণ

ডেস্ক রিপোর্ট:

রাজশাহীতে ইমামদের নিয়ে পাঁচ দিনব্যাপী রিফ্রেশার কোর্স শেষ হয়েছে। এ উপলক্ষে, ইমাম প্রশিক্ষণ একাডেমি, রাজশাহীর আয়োজনে এক সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

৩০ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার সকাল ১১:০০ টায় ইমাম প্রশিক্ষণ একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও যুগ্মসচিব তরফদার মো. আক্তার জামীল।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ এবং সভাপতিত্ব করেন ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক ডা. মো. আসেম আলী।

 

উল্লেখ্য, প্রশিক্ষণে বিভাগের ১০০ জন ইমাম অংশগ্রহণ করেন।


প্রকাশিত: January 30, 2025 | সময়: 6:01 pm | Daily Sunshine

আরও খবর