সর্বশেষ সংবাদ :

সাপাহারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টার বিরুপ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন

সাপাহার প্রতিনিধি: প্রার্থমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে বিরুপ মন্তব্য করার প্রতিবাদে নওগাঁর সাপাহারে শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন করেছে শিক্ষকরা।
সাপাহার উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে বুধবার বিকেল সাড়ে ৪টায় সদরের জিরো পয়েন্ট এলাকায় শত শত শিক্ষকের উপস্থিতিতে প্রায় ঘন্টাকালব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্যে দেন সাপাহার শিক্ষক সমিতির সভাপতি জাকারিয়া আলম, সাধারণ সম্পাদক আবুল কাশেম মুকুল ও অর্থ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য প্রদান করেন। এসময় উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ও সমিতির সকল সদস্যগন সেখানে উপস্থিত ছিলেন।


প্রকাশিত: January 30, 2025 | সময়: 7:21 am | সুমন শেখ

আরও খবর