সর্বশেষ সংবাদ :

সড়ক দুর্ঘটনা রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও স্টিকার বিতরণ

স্টাফ রিপোর্টার: ‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এই স্লোগানকে সামনে রেখে লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়েছে। সড়ক দুর্ঘটনা রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ রাজশাহী সার্কেল এ প্রচার চালিয়েছেন রাজশাহী মহানগরীর আমচত্বর এলাকায়।
বুধবার দুপুরে এ প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ রাজশাহী সার্কেলের সহকারি পরিচালক আবদুর রশিদ, মটরযান পরিদর্শক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল কালাম আজাদ, ট্রাফিক ইন্সপেক্টর আনোয়ার হোসেনসহ বিআরটিএ কর্মকর্তা-কর্মচারীরা।


প্রকাশিত: January 30, 2025 | সময়: 7:20 am | সুমন শেখ