সর্বশেষ সংবাদ :

পাবিপ্রবির উপাচার্য, উপ-উপাচার্যের পর এবার কোষাধ্যক্ষও খুবি অধ্যাপক ড. শামীম আহসান

পাবিপ্রবি প্রতিনিধি :

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক ড. শামীম আহসান। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব এ.এস.এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে- মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১৩ (১) ধারা অনুসারে ড. মোঃ শামীম আহসান, প্রফেসর, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়-কে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ করা হয়েছে| ট্রেজারার পদে তাঁর নিয়োগে মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তিনি বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তিনি ভাতা এবং সকল সুযোগ সুবিধা পাবেন এবং সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

সানশাইন / মিকাইল/শামি

 


প্রকাশিত: January 16, 2025 | সময়: 8:38 pm | Daily Sunshine