, , ।
স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁয় তারুণ্যের উৎসব ২০২৫ পালন উপলক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বৃহষ্পতিবার সকালে শহরের এ-টিম মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল।
আয়োজকরা বলেন, ৫ দিন ব্যাপী জেলা পর্যায়ের এই টুর্নামেন্টে জেলার প্রতিটি উপজেলা থেকে বালক ও বালিকা মিলিয়ে মোট ২২ টি টিম অংশ গ্রহন করবে। প্রথম দিনে রাণীনগর ও আত্রাই উপজেলার মধ্যে দুটি ম্যাচ এবং মান্দা ও নিয়ামতপুর উপজেলার মধ্যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। আগামী ১৩ জানুয়ারি টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে পুরষ্কার বিতরণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম ও অন্যরা উপস্থিত ছিলেন।