সর্বশেষ সংবাদ :

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী’র নতুন চেয়ারম্যান এঁর দায়িত্ব গ্রহণ

স্টাফ রিপোর্টার :

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী’র চেয়ারম্যান পদে প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন বুধবার।

 

এ সময় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (দায়িত্বপ্রাপ্ত) ও সচিব প্রফেসর মো. হুমায়ূন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক মো. এনামুল হক, বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হক, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. নূরুল ইসলাম খাঁন, উপ-সচিব(প্রশাসন) মো. ওয়ালিদ হোসেন, রাজশাহী শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড কর্মচারী ফেডারেশনের মহাসচিব মো. হুমায়ন কবীর, রাজশাহী শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলীসহ রাজশাহী শিক্ষা বোর্ডের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

তাঁরা নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. হুমায়ূন কবীর সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে নতুন চেয়ারম্যান এর সাথে কাজ করার অঙ্গীকার করেন। চেয়ারম্যান তাঁর অফিস কক্ষে সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচয়পর্ব ও শুভেচ্ছা বিনিময় করেন।সানশাইন / শামি


প্রকাশিত: January 8, 2025 | সময়: 9:19 pm | Daily Sunshine

আরও খবর