, , ।
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দর্শন বিভাগের উদ্যোগে আজ বুধবার মমতাজ উদ্দিন ভবনে ‘ক্রিয়েটিং এ রোডম্যাপ ফর দি ডেভলোপমেন্ট অফ দি ডিপামেন্ট অফ ফিলোসফি: ওয়ার্কশপ অন ডকুমেনন্টেশন অ্যান্ড ইভিডেন্সেস’ শীর্ষক এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল এর অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. কামাল উদ্দিন ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. মনিমুল হক। দর্শন বিভাগের সভাপতি প্রফেসর মো. আরিফুল ইসলাম কর্মশালায় সভাপতিত্ব করেন।
উক্ত কর্মশালায় উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিতকরণ, অ্যাক্রেডিটেশন, ইঘছঋ ফ্রেমওয়ার্ক, কোর্স ফাইল প্রস্তুতকরণ এবং প্রয়োজনীয় ডকুমেন্টেশন বিষয়ে আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।