নওগাঁয় বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন সাধারণ সভা

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁয় বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন জেলা ইউনিটের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের ঢাকা বাসষ্ট্যাান্ড এলাকায় ম্যানিলা কমিউনিটি সেন্টারে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু।
সভায় বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন নওগাঁ ইউনিটের সাধারন সম্পাদ লিটন কুমার দাসের সঞ্চালনায় নওগাঁ ইউনিটের সভাপতি শফিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের পরিচালক লায়ন সিরাজুল ইসলাম, বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশনের চেয়ারম্যান আমিনুর রহমান, পরিচালক সাইফুল ইসলামসহ অন্যরা।
সভায় বক্তারা বলেন, নওগাঁ জেলায় বর্তমান বিএডিসির বীজ ডিলার রয়েছে ৩২১ জন। ২০০৮ সালে মাত্র ১১ জন বিএডিসির বীজ ডিলার সদস্য নিয়ে নওগাঁয় যাত্রা শুরু হয়। বর্তমানে নওগাঁয় বিএডিসির বীজ ডিলার ৩২১ জন এবং সার ডিলার ২০৬ জন। যদিও কৃষি মন্ত্রণালয়ের পদ্র অনুযায়ী প্রতিটি উপজেলায় ১০জন করে বিএডিসির বীজ ডিলার সার ডিলার হিসাবে নিবন্ধিত হওয়ার কথা সেখানে ২০১৪ সালে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় প্রতিটি উপজেলায় ২০ জন করে ডিলার নিবন্ধিত হওয়ার রেজুলেশন অনুমোদন হয়।
২০২০ সালের পরে যারা বীজ ডিলার হিসাবে নিয়োগ পেয়েছেন তাদেরকে আগামীতে সার ডিলার হিসাবে নিবন্ধিত করা হবে। সভা শেষে আগামী তিন বছরের জন্য লিটন কুমার দাসকে সভাপতি ও সম্রাট হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।


প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫ | সময়: ৭:০০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর