, , ।
আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে তুহিন (১৯) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ১০ টায় উপজেলার সান্তাহার পৌর শহরের হবির মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ফকিরপাড়া গ্রামের মৃত শিমুলের ছেলে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
জানা যায়, উপজেলার সান্তাহার পৌর শহরের একটি জায়গায় রাজমিস্ত্রীর সহকারী (জোগাড়ি) হিসেবে কাজ করছিলেন তুহিন। রবিবার রাত সাড়ে ১০ টার দিকে মোটরসাইকেল নিয়ে বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় সুমন নামের এক পরিচিত ব্যক্তির বাড়িতে রাতের খাবার খেয়ে যান। এসময় হবির মোড় নামক স্থানে বগুড়া-নওগাঁ মহাসড়ক দিয়ে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী আম বোঝাই একটি ট্রাকের চাপায় পিস্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনার পর ট্রাক সেখানে রেখে পালিয়ে যান চালক-হেলপার। এরপর আঘাত ট্রাকটি আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।