, , ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
স্থানীয় কাউন্সিল বাজারে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির রাইসুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মু. মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা জামায়াতের আমির ইমামুল হুদা। বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল বারী ও আব্দুল রাকিব, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মজিবুর রহমান, জামায়াত নেতা নাসিরুদ্দিন ও মাসুম বিল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোয়ালিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাজেদুল করিম।