বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে তিন হাজার পিস ইয়াবা বড়িসহ রবিউল ইসলাম রবিন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় জেলার বাঘা উপজেলার বিনোদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এ অভিযান চালায়।
মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিনের কাছে ১৫টি নীল রঙের এয়ারটাইট প্যাকেটে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে বাঘা থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার রবিনের বাড়ি বাঘার পাকুড়িয়া গ্রামে।
পুলিশ জানায়, অভিযানের সময় পারভেজ নামের আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে। মামলায় তাকেও আসামি করা হয়েছে। আর গ্রেপ্তার রবিনকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।