সর্বশেষ সংবাদ :

মহাদেবপুরে বিএনপি নেতার আকস্মিক মৃ*ত্যু: জা*না*জা*র নামাজে মানুষের ঢল

লিয়াকত আলী বাবলু, মহাদেবপুর, নওগাঁ:

মহাদেবপুরে বিএনপি নেতার আকস্মিক মৃ*ত্যু*তে মরহুমের জা*না*জার নামাজে হাজারো মানুষের ঢল নামে।

 

জানা গেছে, উপজেলা বিএনপির সহ-সভাপতি, চান্দাশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক এবং স্কাউট সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মাস্টার গত শনিবার (২৮ ডিসেম্বর) রাতের কোনো এক সময়ে ই*ন্তে*কা*ল করলে তার জানাজায় মানুষের ঢল নামে।

 

সূত্র জানায়, আব্দুস সাত্তার মাস্টার ১৯৫৬ সালে মহাদেবপুর উপজেলার চান্দাশ ইউনিয়নের প্রত্যন্ত পল্লী অনন্তপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ওই গ্রামের মৃ*ত নিজাম উদ্দিন মোল্লা ওরফে নিজাম বাহাদুর এবং জামেনা বেগম ৪ পুত্র ও ২ কন্যা সন্তান জন্ম দেন। পুত্রদের মধ্যে প্রথম ছিলেন আব্দুস সাত্তার মাস্টার।

 

পারিবারিক সূত্র জানায়, সাত্তার মাস্টার এলাকার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করলেও এসএসসি পাস করেন উপজেলা সদরের সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে। রাজশাহী থেকে উচ্চ মাধ্যমিক এবং ১৯৮৬ সালে প্রাইভেট পরীক্ষার মাধ্যমে নওগাঁ বিএমসি সরকারি কলেজ থেকে ডিগ্রি পাস করেন। এর আগে তিনি বিপিএড সম্পন্ন করেই শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ২০১৬ সালে ওই বিদ্যালয় থেকে অবসরে যান।

 

রাজনৈতিক সহকর্মীরা জানান, আব্দুস সাত্তার মাস্টার ছিলেন আপাদমস্তক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একনিষ্ঠ নেতা। বিএনপির জন্মলগ্ন থেকে অদ্যাবধি তিনি দলের প্রতি অবিচল ছিলেন। দীর্ঘদিন তিনি চান্দাশ ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি থানা বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

 

উপজেলার চান্দাশ ইউনিয়ন পরিষদে তিনি ২০১১ সালে চেয়ারম্যান পদে নির্বাচিত হন এবং ২০১৬ সাল পর্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। ২০২১ সালে আব্দুস সাত্তারের স্ত্রী মারা যান। মৃ*ত্যু*কালে আব্দুস সাত্তার মাস্টার ৪ পুত্র সন্তান, অসংখ্য ছাত্র-ছাত্রী, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

বিএনপি নেতার রেখে যাওয়া ৪ পুত্রের মধ্যে প্রথম পুত্র আব্দুল্লাহিল কাফি নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সভাপতি এবং মান্দা উপজেলার বদ্ধিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকের দায়িত্ব পালন করছেন। দ্বিতীয় পুত্র আব্দুল্লাহিল বাকি ঢাকা ট্রাস্ট কলেজে শিক্ষকতা করছেন, তৃতীয় পুত্র সামিউল প্লাবন এবং চতুর্থ পুত্র রবিউল আউয়াল নওগাঁ বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যয়নরত।

 

২৯ ডিসেম্বর রোববার বিকেলে বিএনপি নেতা মরহুম আব্দুস সাত্তার মাস্টারের গ্রামের বাড়িতে প্রথম জানাজায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু বকর সিদ্দিক নান্নু, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, ছাত্রদলের সদস্য সচিব রিপন মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইফতেখার আলম ইপু, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

জা*না*জার নামাজ পরিচালনা করেন মরহুমের তৃতীয় পুত্র মোঃ সামিউল প্লাবন।

রাতে দ্বিতীয় জা*না*জার নামাজ শেষে পারিবারিক গো*রস্থা*নে বিএনপি নেতাকে দা*ফ*ন করা হয়।

সানশাইন/রাজ


প্রকাশিত: December 29, 2024 | সময়: 10:06 pm | Daily Sunshine