, , ।
প্রেস বিজ্ঞপ্তি: নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ট্রাস্টিবোর্ড সদস্য ছাদেক আলীর সহধর্মীনি রোকেয়া সুলতানা (৬২) শুক্রবার রাত ৮টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে.. রাজেউন)। তার মৃত্যুতে ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
রোকেয়া সুলতানা রাজশাহী বিশ^বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে এমএ ডিগ্রী লাভ করেন। তিনি সবসময়ই সমাজসেবামূলক কাজ করতেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।