বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
বাগমারা প্রতিনিধি: ‘একতাই শক্তি, একতাই বল মাদক ছেড়ে খেলায় চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার রাজশাহীর বাগমারা উপজেলার সমসপুর হাফেজিয়া মাদ্রাসা মাঠে উদীয়মান তরুণ সংঘের উদ্যোগে ক্রিড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উদীয়মান তরুণ সংঘের সভাপতি দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিঠু সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব ও রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম টুটুল। এসময় উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক হাফেজ মাওলানা বাবুল হুসাইন।
বিশেষ অতিথি ছিলেন সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবুল হুসাইন শেখ, দৈনিক সানশাইন পত্রিকার বাগমারা প্রতিনিধি সাংবাদিক আলমগীর হোসেন, ৭নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি জালাল উদ্দীন।
এছাড়াও উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের ক্রিড়া সম্পাদক মাসুদ রানা, ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ মেজবাহ, দেলোয়ার হোসেন, সুভান, সাকিব খান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, খেলা সবসময় সব জায়গায় হওয়া দরকার। এধরনের খেলা যদি হয় তা হলে এলাকার যুবসমাজ মাদক সহ বিভিন্ন অপরাধ থেকে দুরে থাকবে।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।