, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ১৮ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার দুপুরে উপজেলার জোনাইল ইউনিয়নের চৌমুহন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-চৌমুহন গ্রামের মৃত খুরশেদ আলীর ছেলে আব্দুল করিম ওরফে আমুদ আলী (৬০) এবং তার স্ত্রী হাসনা বেগম (৫০)।
থানা সুত্রে জানা যায়, আটকরা বেশ কিছুদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিলেন। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে তাদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশী চালিয়ে ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং স্বামী-স্ত্রীকে আটক করা হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।