সর্বশেষ সংবাদ :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বার্ষিক প্রতিবেদন-২০২৩ এর মোড়ক উন্মোচন

ইবি প্রতিনিধিঃ

ইসলামী বিশ্ববিদ্যালয় বার্ষিক প্রতিবেদন-২০২৩ এর মোড়ক উন্মোচন করেছেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় ভাইস-চ্যান্সেলর অফিসের সভাকক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানের এই মোড়ক উন্মোচিত করা হয়।

উপ-রেজিস্ট্রার (প্রশাসন) চন্দন কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রো-ভিসি প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান, বার্ষিক প্রতিবেদন প্রকাশনা, প্রস্তুত ও মুদ্রণ কমিটির আহবায়ক সাবেক ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া বক্তব্য প্রদান করেন।

এসময় থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. এমতাজ হোসেন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মনজুরুল হক, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম এবং বার্ষিক প্রতিবেদন প্রকাশনা কমিটি-২০২৩ এর সদস্য-সচিব উপ-রেজিস্ট্রার (প্রশাসন) মুহাম্মদ ইব্রাহিম খলিল সহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

মোড়ক উন্মোচন করে ভিসি ড. নকীব নসরুল্লাহ বলেন, আমরা অতীতের সকল ভালো কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখবো এবং খারাপ ও অপ্রয়োজনীয় কাজ বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করবো। বার্ষিক প্রতিবেদন-২০২৩ এর প্রকাশনার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।


প্রকাশিত: December 11, 2024 | সময়: 9:11 pm | Daily Sunshine