মোহনপুরে প্যানেল চেয়ারম্যান নেতত্বে অন্যের লীজ নেয়া পুকুরে মাছ লুটের অভিযোগ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের নুড়িয়াক্ষেত্র বিলে সরকারী লীজকৃত পুকুরে জোরপূর্বক মাছ লুটের অভিযোগ উঠেছে এক প্যানেল চেয়ারমানের এর বিরুদ্ধে।
জানা গেছে, নুড়িয়াক্ষেত্র সমতা মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর পক্ষে মোঃ মোবারক হোসেন, মৌজা- মাখনপুর, জে,এল নং- ৭৯, খতিয়ান নং- ০১, দাগ নং- ১, পরিমান- ২.২৩ শতাংশ এবং মৌজা- নুড়িয়াক্ষেত্র, জে,এল, নং- ৮২, খতিয়ান নং- ০১, দাগ নং- ১, পরিমাণ- ৪.০৩ শতাংশ পুকুর সরকারের পক্ষ থেকে লীজ নিয়ে অদ্যাবধি ভোগ করে আসছেন।
বর্তমানে লীজ গ্রহণকারী মোবারক হোসেনের ওপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। এমনই এক মিথ্যা মামলায় তিনি জেল হাজতে রয়েছেন। তার অনুপস্থিতিতে পবা উপজেলার নওহাটা এলাকার শাহজাহান আলী পুকুরের যাবতীয় দায়ভার পরিচালনা করে আসছেন।
তিনি জানান, এই পরিস্থিতিতে মৌগাছি ইউনিয়নের বিএনপি সমর্থিত প্যানেল চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস গত রবিবার রাত অনুমান ১ টার দিকে ৫০/৬০ জনের একটি সংঘবদ্ধ চক্র নিয়ে হাসুয়া, বল্লম, বাঁশের লাঠি, লোহার রড, টর্চ লাইটসহ দেশীয় অস্ত্রস্বস্ত্রে সজ্জিত হয়ে বেড় জাল দিয়ে সরকার হতে লীজকৃত ২৬ বিঘা পুকুর থেকে প্রায় ২০মণ মাছ ধরে নিয়ে যায়। এই পরিস্থিতিতে লীজ গ্রহণকারী শাহজাহান আলী পুলিশের তাৎক্ষনিক সহযোগিতা চেয়ে মোহনপুর থানা পুলিশের কাছে ফোন দেন।
অজ্ঞাত কারনে তাৎক্ষনিক সাহায্য না করে তার কাছ থেকে লিখিত অভিযোগ চায়। পুলিশের কাছে সহযোগিতা পাওয়া যাবে না এমন সন্দেহে লীজগ্রহনকারী শাহাজান আলী ওই সময়ে মসজিদের মাইকে প্রচার করে স্থানীয় মানুষের সাহায্য কামনা করেন। সেই সাথে সেনা বাহিনীর হস্তক্ষেপ কামনা করলে সেনাবাহিনী ঘটনাস্থলে আসলে বিএনপি নেতা প্যানেল চেয়ারম্যান মেজর আলী পুকুর পাড়ে জাল ফেলে রেখে তার লোকজন নিয়ে পালিয়ে যায়। শাহাজান আলী মৌখিক ভাবে ভিডিও বক্তব্যে বলেন সে বিএনপি দল করার কারনে মোহনপুর থানা পুলিশের সহযোগিতা পাবো না বিধায় সুবিচারের লক্ষে অন্যত্র আইনের আশ্রয় নিবো।
এদিকে বিএনপি নেতা প্যানেল চেয়ারম্যান মেজর আলী তাঁর বিরুদ্ধে উত্থাপিত সকল অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবী করেন। তিনি বলেন, এ ঘটনায় কাউকে হুমকী প্রদান করা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ হাননান বলেন, এ পর্যন্ত কেউ অভিযোগ করেননি অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, ভুক্তভোগিদের পক্ষ থেকে আদালতে মামলা করার প্রস্তুতি চলছে।


প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৪ | সময়: ৬:৩২ পূর্বাহ্ণ | সুমন শেখ