সর্বশেষ সংবাদ :

পত্নীতলায় নির্বাহী কর্মকর্তার যোগদান উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত

পত্নীতলা প্রতিনিধি:
পত্নীতলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগদান উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) উপজেলা সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রোল্লাদ কুমার কুন্ডুর সঞ্চালনায় নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার।

 

 

 

 

 

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সরকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মুনিরুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা মুক্তা, সাবেক জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা সহিদুল ইসলাম, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ব্যবস্থাপক পল্টু রাম, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, ইউপি চেয়ারম্যান আব্দুল কালাম আজাদ, আদিবাসী নেতা সূধীর তির্কী। এসময় উপস্থিত ছিলেন সকল কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সূধীজন প্রমুখ।

 

 

 

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: December 14, 2023 | সময়: 5:52 pm | Daily Sunshine