গ্লোবাল সুপার লিগের প্রথম শিরোপা জিতলো রংপুর রাইডার্স

টানা দুই ম্যাচে বাজে হার, সৌম্য-রিশাদ-আফিফের ফাইনাল না খেলার শঙ্কা উড়িয়ে শেষ পর্যন্ত
গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন হয়েছে  রংপুর রাইডার্স।শনিবার (৭ ডিসেম্বর) ভিক্টোরিয়াকে ৫৬ রানের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের প্রথম শিরোপা ঘরে তুলেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ফাইনালে আগে ব্যাট করতে নেমে ভিক্টোরিয়াকে ১৭৯ রানের লক্ষ্য দেয় রংপুর। জবাব দিতে নেমে ১১ বল হাতে থাকতে ১২২ রানে অলআউট হয় ভিক্টোরিয়া। এতে ৫৬ রানের জয় পায় নুরুল হাসানের দল।
রংপুর রাইডার্সের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন হারমীত সিং। শেখ মাহেদী এবং সাইফ হাসান শিকার করেন দুটি করে উইকেট। এ ছাড়াও কামরুল হাসান এবং রিশাদ হোসেন নেন এক উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে রংপুরকে উড়ন্ত শুরু এনে দেন সৌম্য সরকার এবং স্টিভেন টেইলর। দুজনের ব্যাট থেকে আসে ১২৪ রান। সৌম্য ৩৩ বলে এবং টেইলর ৪৪ বলে ফিফটি তুলে নেন।
৪৯ বলে ৬৮ রান করে টেইলর আউট হলেও ব্যাট চালাতে থাকেন সৌম্য। অপর প্রান্ত থেকে সাইফ হাসান ৬ এবং ম্যাদসেন ১০ রান করে আউট হন শেষ পর্যন্ত সৌম্যর অপরাজিত ৮৬ রানের ইনিংসে ভর করে ১৭৮ রানের বড় পুঁজি পায় বাংলাদেশের প্রতিনিধিরা।
ফাইনালে দরুণ ব্যাটিংয়ের জন্য ম্যাচসেরার পাশাপাশি মোট ১৮৮ রান করে টুর্নামেন্টসেরাও হয়েছেন সৌম্য সরকার।

হুদা/সানশাইন


প্রকাশিত: December 7, 2024 | সময়: 1:04 pm | Daily Sunshine

আরও খবর