মহাদেবপুরে সরকারি গাছ চো*রে*র মূল হো*তা ও একাধিক মা*ম*লা*র আসামি আবুল কালাম আটক

মহাদেবপুর প্রতিনিধিঃ

মহাদেবপুরে সরকারি গাছ চো*র সি*ন্ডি*কে*টের সর্দার ও একাধিক মামলার আসামি আবুল কালামকে পুলিশ আ*ট*ক করেছে।

 

জানা গেছে, শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলার মাতাজি বাজার থেকে তাকে আটক করা হয়েছে। আটকৃত আবুল কালাম (৫২) মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের বাদকুরাইল গ্রামের ফয়েজের ছেলে।

 

এলাকার বৃক্ষ প্রেমিরা জানান, উল্লেখিত ইউনিয়নের বিভিন্ন সড়ক ও ঘাড়ীর পাড়ে রোপিতো বন বিভাগের বিভিন্ন প্রজাতির গাছ দীর্ঘদিন যাবত আবুল কালামের নেতৃত্বে একটি সিন্ডিকেট দিনে রাতে সমান ভাবে কেটে নিয়ে গেলেও আবুল কালামদের ভয়ে এলাকার সাধারণ মানুষ প্রতিবাদ করতে সাহস পেত না।

 

এলাকাবাসীর অভিযোগে জানা গেছে, বিভিন্ন সময় একাধিকবার উপজেলা বন কর্মকর্তা ময়েন উদ্দিনকে বৃক্ষ নিধনের বিষয়টি গোপনে জানালেও রহস্যজনক কারণে তিনি ব্যবস্থা গ্রহণ করতেন না। এর ফলে, বিষয়টি সাংবাদিকদের নজরে আসে। সংবাদকর্মীরা তৎপর হলে গত ৬ নভেম্বর বন কর্মকর্তা এজাহার না করে দায়সারা ভাবে ওই এলাকার ৮ জনের নাম উল্লেখ করে মহাদেবপুর থানায় অভিযোগ করেন। এতে সচেতন মহল ক্ষুব্ধ হন। সরকারি গাছ নিধনে উপযুক্ত ব্যবস্থা নিতে গড়িমওসি পরিলক্ষিত হলে, গত ২৭ নভেম্বর উপজেলা আইন-শৃঙ্খলা মিটিংয়ে বিষয়টি নিয়ে পুলিশ ও বন বিভাগ ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়। এতে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন।

 

এর ফলে, উপজেলা বন কর্মকর্তা ময়েন উদ্দিন থানায় এজাহার করতে বাধ্য হন এবং থানা পুলিশ মামলা গ্রহণ করে গাছ চোর সিন্ডিকেটের মূল হোতা একাধিক মামলার আসামি আবুল কালামকে আ*ট*ক করে। উল্লেখ্য যে, আটককৃত আবুল কালাম এবছরের গত এপ্রিল মাসে এলাকার সংখ্যালঘু কিশোরী অপহরণের অন্যতম আসামি হওয়ায় মাতাজি ফাঁড়ির পুলিশ তাকে আ*ট*ক করতে গেলে পুলিশকে আ*ট*কে রেখে বেধড়ক মারধর করলে একাধিক পুলিশ সদস্য আ*হ*ত হন। পরে খবর পেয়ে মহাদেবপুর থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আ*হ*ত পুলিশ সদস্যদের উদ্ধার করলেও আবুল কালাম পালিয়ে যেতে সক্ষম হয়। সেই সময় মাতাজির আইসি লালন বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।


প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৪ | সময়: ১০:০৪ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর