সর্বশেষ সংবাদ :

মোহনপুরের বিলে বিষ প্রয়োগ করে মাছ নিধন

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার ধামিন নওগাঁ বিলে বিষ প্রয়োগ করে প্রায় অর্ধকোটি টাকার মাছ নিধন করেছে দুর্বিত্তরা। বুধবার রাতে ঘটনা ঘটে। জানা গেছে, বিলটি লীজ নিয়ে মাছ চাষ করছিলেন কেশরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম, কাউন্সিলর একরামুল হক, জামায়াত কর্মী আবুল কালাম আজাদ, মিজানুর রহমান ও সাজেদুর রহমান। বর্তমানে মাছ বিক্রয়ের উপযুক্ত হওয়ায় মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এর আগেই দূর্বিত্তরা ট্যাবলেট বিষ দিয়ে বিলের মাছ নিধন করেন।
বিলটিতে এর আগে এমন ঘটনা ঘটেনি বলে জানান কেশরহাট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো। তিনি ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বিষয়টির নিন্দা জানিয়েছেন। পাশাপাশি তিনি এলাকার সবাইকে নিয়ে বসে আগামীতে আবারো শান্তিপূর্ণ ভাবে মাছ চাষের বিষয়টি নিশ্চিত করতে কাজ করবেন।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান বলেন, মাছ নিধনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পরিদর্শনে যায়। তদন্ত করে এ ঘটনার সাথে জড়িতদের খোঁজে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রকাশিত: November 28, 2024 | সময়: 5:38 am | সুমন শেখ

আরও খবর