, , ।
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নে ৩৭ টি ভিজিএফ কার্ডের চাল সহ ইউপি সদস্য জোবদুল করিমের ভাতিজা ও ভ্যান চালক কে আটক করেছে স্থানীয় জনতা। এর আগে আরও এক ভ্যান চাল সরানো হয়েছে বলে জানায় ভ্যানচালক। রবিবার দুপুরে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বারীক বাজারে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো দাইপুখুরিয়া ইউপির ৪ নং ওয়ার্ড সদস্য জোবদুল করিমের ভাতিজা ও উত্তর মকিম পুর গ্রামের মেসের আলীর ছেলে লিটন আলী ও একই গ্রামের ভ্যান চালক মৃত রেস মোহাম্মদের ছেলে ভিখু আলী।
স্থানীয়রা জানায়, সারা দেশের ন্যায় গরীব ও অসহায়দের জন্য ঈদ উপহার হিসেবে ভিজিএফ কার্ডের মাধ্যমে সরকারিভাবে ১০ কেজি চাল বিতরণ করা হচ্ছে। একই ভাবে দাইপুখুরিয়াতেও এ কার্যক্রম শুরু হয়েছে। দুপুরে চাল বিতরণর সময় ভ্যানে করে বস্তা নিয়ে যাবার বিষয়টি সন্দেহ হয় স্থানীয়দের।
স্থানীয়দের সন্দেহ হলে দাইপুখুরিয়া ইউপি সদস্য জোবদুল করিম (পারুল) এর ভাতিজা ও ভ্যান চালককে বারীক বাজার এলাকায় আটক করে তারা। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওদের ২ জনকে জিম্মায় নিয়ে ইউনিয়ন পরিষদে নিয়ে যায় এবং প্রশাসনকে জানানো হয়।
এদিকে ভ্যান চালক ভিখু আলী বলেন, এই ভানের আগে এক ভ্যান চাউল পারুল মেম্বারের বাসা রেখে এসেছি ২য় বার জনগণ আমাকে আটক করছে। আর অভিযুক্ত ইউপি সদস্য জোবদুল করিম পারুলকে মোবাইলফোনে এ ব্যাপারে যোগাযোগ করার চেষ্টা করা হলে মোবাইলফোন বন্ধ পাওয়া যায়। দাইপুখুরিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর রেজা বলেন, আমার ইউনিয়নের ইউপি সদস্যের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তদন্ত করে প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী জানান, বিষয়টা অবগত হয়েছি। তাদের ২ জনকে পুলিশে দেয়া হবে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে।